২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ক্রিস্টেনকে চান রবার্ট

প্রেমিকাকে ছাড়া এখন বেশ কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন হলিউডি অভিনেতা রবার্ট প্যাটিনসন। ব্যাং শোবিজের দেওয়া তথ্য অনুসারে, ক্রিস্টেনকে ফিরে পেতে চাইছেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 05:25 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে সম্পর্কের কারণে চলতি বছরের মে মাসে ক্রিস্টেনের সঙ্গে চার বছরের সম্পর্কের অবসান ঘটান রবার্ট। এমনকি ক্রিস্টেনের কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য নিজের বাড়ি ছেড়ে বেভারলি হিলসে গিয়ে বসত গড়েন ২৭ বছর বয়সী এই অভিনেতা।

কিন্তু এতকিছুর পরও সম্প্রতি আরও একবার ক্রিস্টেনের সঙ্গে লস এঞ্জেলেসে সাক্ষাৎ করেছেন তিনি। তাদের বন্ধুদের ধারণা, এবার নতুন করে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে সাবেক এই জুটি।

এক সূত্রের বরাতে ইউএস উইকলি জানিয়েছে,তারা সম্ভবত আগের সম্পর্কেই ফিরে যাবেন। ক্রিস্টেনকে ছাড়া নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন রবার্ট।

এদিকে ২৩ বছর বয়সী ক্রিস্টেনও রবার্টের কাছে ফিরে যেতে চান বলে ধারণা অনেকের।

এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ক্রিস্টেন এখনও কষ্ট পাচ্ছেন। তাকে দেখে মনে হয় না তিনি রবার্টকে এখনও ভুলতে পেরেছেন।

এদিকে ক্রিস্টেনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে বেশ কয়েকজনের সঙ্গে রবার্টের সম্পর্কের গুজব শোনা গেছে। অভিনেত্রী রাইলি কিয়োহ  এবং অভিনেত্রী সারাহ গরডনের সঙ্গে খানিকটা ঘনিষ্ঠতা হয়েছিল রবার্টের, এমনও শোনা গেছে অনেকবার।