নকল করছেন রণবীর
রণবীর কাপুর অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘বেশরম’-এর ট্রেইলারে তাকে দেখা গেছে অভিনেতা সালমান খানের ‘দাবাং’ সিনেমার নকল করতে। জানা গেছে সালামানের ‘হ্যালো ব্রাদার’ সিনেমার ‘পুংগি’ বিষয়টিও নকল করছেন রণবীর।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে ‘বেশরম’ ট্রেইলারে একটি সংলাপে রণবীর বলেন, “স্রিফ চুলবুল নাম রাখনে সে কোয়ি দাবাং নেহি বান যাতা।” অর্থাৎ চুলবুল নাম রাখলেই কেউ দাবাং হয়ে যায় না। এ বিষয়টি নিয়ে সালমান ভক্তদের কাছে সমালোচিতও হয়েছেন তিনি। সালমানের আরও একটি জনপ্রিয় বিষয় ‘পুংগি’-ও নকল করেছেন রণবীর একই সিনেমায়।
রণবীর কাপুর ‘রকস্টার’, ‘বারফি!’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার মধ্য দিয়ে ব্যপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। তবে তার সালমানকে নকলের বিষয়টি অনেকেই দেখছেন বাঁকা চোখে।
