নারী জাগরণে নাট্যোৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের উদ্যোগে ১৯ অগাস্ট থেকে ২৪ অগাস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে নাট্যোৎসব ‘নারী জাগরণের নাট্য আয়োজন ২০১৩’। একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হল এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১২টি নাটক নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজন করা হয়েছে।
শিল্পকলা একাডেমীর গণযোগাযোগ বিভাগ থেকে এস. এম. সালাউদ্দিন গ্লিটজকে জানিয়েছেন, ১৯ অগাস্ট সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিসচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, মানবাধিকার কর্মী ও নারীনেত্রী এডভোকেট সুলতানা কামাল ও নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের পরিচালক বেগম সারা আরা মাহমুদ।
উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে লোকনাট্যদলের ‘লীলাবতী আখ্যান’। এরপর পর্যায়ক্রমে প্রদর্শিত হবে শূন্যনের ‘লাল জমিন’, থিয়েটার আর্ট ইউনিটের ‘আমিনা সুন্দরী’, ¯^প্নদলের ‘চিত্রাঙ্গদা’, নাগরিক নাট্যাঙ্গণের ‘আমি বীরাঙ্গনা বলছি’, বটতলার ‘খনা’, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ‘বিদেহ’, পালাকারের ‘নারীগণ’, ঢাকা থিয়েটারের ‘বিনোদিনী’, মনিপুরী থিয়েটারের (মৌলভীবাজার) ‘কহে বীরাঙ্গনা’, দেশ নাটকের ‘প্রাকৃত পুরাঙ্গনা’ দেখানো হবে। ২৩ অগাস্ট শুক্রবার বিকাল তিনটায় সেমিনার হলে ‘নারী জাগরণের নাটক প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
