২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযোজনায় কুপার

প্রথমবারের মতো প্রযোজক হতে যাচ্ছেন হলিউডি অভিনেতা ব্র্যাডলি কুপার। সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের জীবনের উপর নির্মিতব্য নতুন সিনেমায় এবার ওয়ারনার ব্রাদার্সের সঙ্গে থাকবেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 04:36 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

ওয়ারনার ব্রাদার্স, অ্যাটলাস এন্টারটেইনমেন্ট এবং পরিচালক জে রোচ এবার নির্মাণ করতে যাচ্ছেন একটি বায়োপিক, যা তৈরি হবে সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের জীবনের উপর ভিত্তি করে। ‘রেড ব্লাডেড আমেরিকান’ নামের এই সিনেমাতে তাদের সঙ্গে, প্রথমবারের মতো একজন প্রযোজক হিসেবে থাকবেন ব্র্যাডলি কুপার। সিনেমাটির দুটি প্রধান চরিত্রের মধ্যে যে কোনো একটিতে তিনি অভিনয়ও করতে পারেন।

ল্যান্স আর্মস্ট্রংয়ের বায়োপিকে প্রধান দুটি চরিত্র হিসেবে থাকবে আর্মস্ট্রং এবং তার টিমমেইট টাইলার হ্যামিলটনের চরিত্র। টাইলার ছিলেন সেই ব্যক্তি, যিনি আর্মস্ট্রংয়ের মাদক গ্রহণের বিষয়টি ফাঁস করেছিলেন। এর ফলে টাইলারকে আক্রমণ করেন আর্মস্ট্রং। প্রথমে বেশ কয়েকবার অস্বীকার করলেও পরবর্তীতে এই কথা স্বীকার করে নেন সাতবার ‘ট্যুর দে ফ্রান্স’ জেতা এই সাবেক সাইক্লিস্ট।

এদিকে কুপার বর্তমানে ব্যস্ত আছেন তার সিনেমা ‘আমেরিকান হাসল’-এর কাজে। ১৯৮০ সালের বিখ্যাত সিনেমা ‘দ্য এলিফ্যান্ট ম্যান’ এর ব্রডওয়ে সংস্করণে অভিনয় করার জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি।

জেনিফার লরেন্সের সঙ্গে তার নতুন সিনেমা ‘সেরেনা’ মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর।