২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রুসের বিজ্ঞাপন নিষিদ্ধ

হলিউডি অভিনেতা ব্রুস উইলিসের একটি বিজ্ঞাপন সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ব্রিটেনে। ব্রিটেনের একটি ব্রডব্যান্ড সার্ভিস কোম্পানির এই বিজ্ঞাপন ইতিমধ্যেই বিরূপ সমালোচনার সৃষ্টি করেছে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 05:34 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

এইস শোবিজ জানিয়েছে, ‘বিস্কাইবি’ নামের এই ব্রডব্যান্ড সার্ভিস কোম্পানির বিজ্ঞাপনটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যার মাধ্যমে ব্রিটেনে প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিদ্বন্দ্বী কোম্পানি ‘বিটি’কে হেয় করা হয়। 

বিজ্ঞাপনটিতে দেখা যায়, ব্রুস তার ধীরগতির ব্রডব্যান্ড কানেকশনের জন্য অভিযোগ করছেন। আর তখন আরেকজন ব্যক্তি তাকে বলেন, “তুমি স্কাই ব্রডব্যান্ড ব্যবহার করে দেখতে পার। এটা পুরোপুরি আনলিমিটেড। মাসে মাত্র ১১ ডলার ৬০ পয়সায় স্কাই ব্রডব্যান্ড আনলিমিটেড ব্যবহার করা যায়, যা বিটি ব্রডব্যান্ডের অর্ধেক মূল্যের।”

বিজ্ঞাপনটি প্রচারের সময় পর্দায় তাদের কথোপকথন লেখার মাধ্যমে ভেসে ওঠে। ব্রিটেনের অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটি বলেছে, বিস্কাইবি বিজ্ঞাপনে লেখা না দিয়ে শুধুমাত্র কথোপকথন প্রচার করলে বিজ্ঞাপনটি নিষিদ্ধ করা হত না।