২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাখণ্ডের সাহায্যে সেলিব্রিটিরা

উত্তরাখণ্ডে বন্যাদুর্গতদের সাহায্যে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন টেলিভিশন এবং বলিউডি সেলিব্রিটিরা। ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে স্টার টিভির সৌজন্যে সেলিব্রিটিরা ৭ ঘণ্টার একটি শো-এর আয়োজন করেছেন। শোটি বৃহস্পতিবার প্রচারিত হবে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 06:16 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

এ বিষয়ে অমিতাভ বচ্চন বলেন, “বলিউডি চলচ্চিত্রজগতের জন্য এটি একটি বড় সুযোগ। এর মধ্য দিয়ে তারা দুর্গতদের পাশে দাঁড়াতে পারবেন। যারা আমাদের এত ভালোবাসা দিয়েছেন তাদের জন্যও কিছু করার সুযোগ পাব আমরা।”

চ্যানেলটির সিইও উদয় শঙ্কর বলেন, “সেলিব্রিটিরা যেভাবে সাহয্যের জন্য এগিয়ে এসেছেন তা অসাধারণ। তাদের সাহায্য আমাদের আরও বড় কিছু করার উৎসাহ জাগিয়েছে।”

পরিচালক মহেশ ভাট বলেন, “এমন দুর্যোগে চলচ্চিত্র জগতের প্রত্যেকে এগিয়ে এসেছেন। তারা উত্তরাখণ্ডর বন্যাদুর্গত মানুষের জন্য নতুন আশা জাগিয়ে তুলছেন। তারা এখন আর একা নন।”

অনুষ্ঠানে প্রসূন জোশির একটি বিশেষ কবিতা আবৃত্তি করবেন অমিতাভ। কবিতাটির মিউজিক কম্পোজ করেছেন শঙ্কর-এহসান-লয়। এ.আর. রেহমান বিশেষ একটি সিম্ফনি উপস্থাপন করবেন। বেশ কয়েকটি গানও উপস্থাপন করবেন তিনি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর জানা গেছে।