সুখী মানুষ শ্যারন
৫৫ বছর বয়সে এসে নিজেকে একজন সুখী মানুষ হিসেবে দাবি করেন হলিউডি অভিনেত্রী শ্যারন স্টোন। শ্যারনের মতে, বয়সকে উপভোগ করছেন তিনি।
ফিমেলফার্স্টকে শ্যারন বলেন, “আমার ধারণা আমি বুড়ো হচ্ছি, কিন্তু আমার ভালোই লাগছে। আমি আমার সময় উপভোগ করছি, আমার জীবন উপভোগ করছি এবং আমার পরিবারের সঙ্গ উপভোগ করছি। আমি আসলে খুব সুখী একজন মানুষ।”
এর আগে শ্যারন জানান, তিনি কখনও তার সৌন্দর্যের জন্য অস্ত্রোপচার করেননি। শ্যারন আরও জানান, তিনি স্বাস্থ্যসম্মত জীবনযাপনে বিশ্বাস করেন।
শ্যারন বলেন, “আমার রহস্য হল এই যে আমি কোনো কিছুই গোপন করি না। আমি সেই কাজগুলোই করি, যা করা উচিত। আমি সঠিক খাবার খাই, ঠিকমতো ঘুমাই এবং ব্যায়াম করি। আমার একটি সুন্দর পরিবার আছে এবং ভালো বন্ধু আছে। আমি সবসময় ভালো জিনিসগুলো বেছে নেই। আমি খারাপ জিনিস বেছে নিয়ে জীবনে কষ্ট পাই না।”
শ্যারন জানান, চিকিৎসকদের কাছ থেকে বহু প্রস্তাব পাওয়ার পরেও তার মুখের চামড়া ঝুলে পড়া থেকে রেহাই পেতে কোনো অস্ত্রোপচার করেননি তিনি।
শ্যারন বলেন, “আমাকে যে কতজন চিকিৎসক প্লাস্টিক সার্জারির প্রস্তাব দিয়েছিলেন তা গুনে শেষ করা যাবে না। কিন্তু আমি নিজের ছবিগুলো দেখেছি আর ভেবেছি, তারা অস্ত্রোপচার করে কীই-বা ঠিক করবে। আমি তো ভালোই আছি।”
