২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে লেননের জ্যাকেট

বিটলসের গায়ক জন লেননের ব্যবহৃত একটি জ্যাকেট এবার নিলামে বিক্রি হবে। ২২ অগাস্ট যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে এই বিশেষ নিলাম।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 04:09 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

নীল রঙের এই জ্যাকেট তৈরি করা হয়েছিল ষাটের দশকের শেষ দিকে। ওই জ্যাকেট পরা অবস্থায় লেননকে বিটলসের ১৯৬৭ সালের অ্যালবাম ‘সার্জেন্ট পেপারস লোনলি হার্টস ক্লাব ব্যান্ড’-এর কভারে দেখা যায়।

১৯৭১ সালে ইংল্যান্ডের বার্কশায়ারে নিজের বাড়িতে আরও অনেক জিনিসপত্রের সঙ্গে এই জ্যাকেট রেখে আমেরিকায় চলে আসেন লেনন। এরপর তিনি তার তৎকালীন ব্যক্তিগত সহকারী জো জো জোনসকে বলেন তার রেখে আসা জিনিসগুলো কাউকে দিয়ে দিতে।

জোনস পরবর্তীতে ঐ জ্যাকেট তার বন্ধু অ্যান্থনি গোডার্ডকে উপহার হিসেবে দিয়েছিলেন। সম্প্রতি অ্যান্থনি জ্যাকেটটি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছেন। কন্টাক্টমিউজিকের খবরে এ তথ্য জানা গেছে।

ইংল্যান্ডের ডার্বিশায়ারে ২২ অগাস্ট অনুষ্ঠিতব্য এই নিলামের আয়োজন করেছে হ্যানসনস অকশনারস অ্যান্ড ভাল্যুয়ারস নামের নিলামকারী প্রতিষ্ঠান। আর তারা আশা করছে জ্যাকেটটি ১২ হাজার থেকে ১৮ হাজার ডলারের মধ্যে বিক্রি করা সম্ভব হবে।