২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে ক্রিস্টেন

হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট অভিনয়ের পাশাপাশি আবার পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছেন। লস এঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে  ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করার জন্য সম্প্রতি স্নাতক শ্রেণিতে ভর্তি হয়েছেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 03:43 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

দ্য মিরর জানিয়েছে, ফিল্মে কাজ করার পর বাকি জীবন কী করবেন, এই ভাবনা বেশ কয়েকদিন ধরেই ভাবাচ্ছিল ক্রিস্টেনকে। আর তাই তিনি স্নাতক ডিগ্রিটি নিয়ে রাখতে চান। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে একথা বলা হয়েছে।

সূত্র জানিয়েছে, ব্যক্তিগত জীবনে ক্রিস্টেন একজন ভালো ছাত্রী। আর নতুন করে পড়াশোনা শুরু করার জন্য যথেষ্ট আগ্রহী তিনি।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া (ইউসিএলএ) হল আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এ বিশ্ববিদ্যালয় বিশেষ করে ইংরেজি সাহিত্যের জন্য বিখ্যাত।