২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খলচরিত্রে অ্যাডেল

প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। তাকে অভিনয় করতে হবে খলচরিত্রে। ‘দ্য সিক্রেট সার্ভিস’ নামের এই সিনেমাতে অ্যাডেলের সঙ্গে আরও থাকবেন ফুটবলার ডেভিড বেকহাম এবং গায়ক এলটন জন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 04:38 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, পরিচালক ম্যাথিউ ভনের এই সিনেমায় বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করবেন ২৫ বছর বয়সী অ্যাডেল।

বিষয়টি নিয়ে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বক্তব্য,“ম্যাথিউ যে রকম একজনকে চাচ্ছিলেন, অ্যাডেল ঠিক সে রকমই একজন। ম্যাথিউ চান এই সিনেমাতে বিভিন্ন ক্ষেত্রের সব নামিদামি তারকার উপস্থিতি নিশ্চিত করতে। এর ফলে সিনেমাটি দেখার প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে আর ব্যবসায়িকভাবেও ব্যাপক লাভবান হওয়া যাবে।”

সূত্রটি আরও জানায়, সংগীতজগতে অ্যাডেলের মতো বড় তারকা খুব কমই আছেন। এ কারণে ম্যাথিউ চাচ্ছেন অ্যাডেল তার সিনেমায় কাজ করুন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।