২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দ সংবাদ ডটকম

বাংলাদেশ টেলিভিশনের সংবাদ কর্মীদের নিয়ে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ সংবাদ ডটকম।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 04:52 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

ঈদে বাংলাদেশ টেলিভিশনের সংবাদকর্মীদের নিয়ে তৈরি হয়েছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ সংবাদ ডটকম। বিটিভির উপ-মহাপরিচালক বার্তা বাহার উদ্দিন খেলনের পরিকল্পনায় আনন্দ সংবাদ ডটকমে বিটিভির বার্তা বিভাগে কর্মরত প্রযোজক, রিপোর্টার, প্রেজেন্টার ও সংবাদ সহযোগীরা অংশ নিয়েছেন।

এতে বিভিন্ন নাট্যাংশ, জনপ্রিয় গানের সঙ্গে লিপসিং, ফ্যাশন শো, যাত্রা, ফান টক শো ও পরিবেশন করেছেন গান। ফয়জুল্লাহ সাঈদের গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে বাহার উদ্দিন খেলন জানান, “আনন্দ সংবাদ ডটকমের বিভিন্ন নাট্যাংশে তুলে ধরা হয়েছে সমাজের নানা অসংগতি। সেই সঙ্গে একাট ফ্যাশন শোর মাধ্যমে ফুটে উঠেছে আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি।”

তিনি আরও বলেন, “৫৫ মিনিটের এ অনুষ্ঠানে দর্শক উপভোগ করতে পারবেন ২৫টি মজার ও বক্তব্যধর্মী সেগমেন্ট। এর বিভিন্ন সেগমেন্টে অংশ নিয়েছেন বিটিভির সংবাদ শাখার ফুয়াদ, খোরশেদ আলম, মনিরুজ্জামান, মেহনাজ কবির, আলফি খান, হামিদা শেলী, নুরুল হাসনাত জিলান, নূজহাত-ই- রহমান, শফিউল্লাহ সুমন, মাহবুব, আরেফিন, খালিদ, ফারুকী, তানজিব, রাজিব, লিজা, মিনাক্ষী, তিন্নি, মনির, শফিক বাবু, লায়লা, তৃপ্তি, সুজন, মামুন প্রমুখ।