২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘রক অন টু’

‘রক অন টু’ সিনেমায় আবারও রকস্টার ফারহান আখতারকে দেখতে পাবেন দর্শক।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 03:36 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

২০০৮ সালের হিট বলিউডি সিনেমা ‘রক অন’-এর সিকুয়েল ‘রক অন টু’-তে আবার রকস্টাররূপে দেখা যাবে বলিউডি অভিনেতা ফারহান আখতারকে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার সাফল্যের পর জনপ্রিয়তার জোয়ারে ভাসছেন ফারহান। আর তাই তার অন্যতম জনপ্রিয় সিনেমা ‘রক অন’-এর সিকুয়েলের কাজ কিছুটা পিছিয়ে দিয়েছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করবেন যৌথভাবে ফারহান এবং রিতেশ সিধওয়ানি। সব কিছু পরিকল্পনামাফিক চললে চলতি বছরের শেষ নাগাদ সিনেমার শুটিং শুরু হবে।

এদিকে, ‘রক অন’ সিনেমার পরিচালক অভিষেক কাপুর সিকুয়েলটি পরিচালনা করবেন না বলে জানা গেছে। ফারহান এবং রিতেশ নতুন কোনো পরিচালককে বেছে নিতে চাইছেন এবার।