ভালো আছেন হফম্যান
ক্যান্সারের চিকিৎসার পর এখন সুস্থ আছেন ডাস্টিন হফম্যান।
ক্যান্সারের চিকিৎসাশেষে বর্তমানে বেশ ভালো বোধ করছেন হলিউডি অভিনেতা ডাস্টিন হফম্যান। ৬ অগাস্ট কন্টাক্টমিউজিককে খবরটি জানিয়েছেন হফম্যানের প্রতিনিধি।
হফম্যানের প্রতিনিধি জানান, ক্যান্সারের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, হফম্যানের শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ার আগেই সনাক্ত করা গেছে আর তাই তিনি এখন রোগমুক্ত। তবে তিনি আরও জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক বছর চিকিৎসা নিয়মিত চালিয়ে যাবেন ৭৫ বছর বয়সী ওই অভিনেতা।
