২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘উলভেরিন’

হিউ জ্যাকম্যান অভিনীত ‘উলভেরিন’ ঢাকায় মুক্তি পেয়েছে ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে। থ্রিডি প্রয্ুিক্তর সিনেমাটির পাশাপাশি ঈদে সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে, ‘ফস্টি অ্যান্ড ফিউরিয়াস সিক্স’, ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ এবং ঢাকাই সিনেমা ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 04:47 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

এ বিষয়ে সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের সিনিয়র ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “আমরা ঈদে আরও একটি হলিউডি সিনেমা মুক্তি দিচ্ছি। সিনেমাটি ২৫ জুলাই অস্ট্রেলিয়া এবং ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। পাশাপাশি ম্যান অব স্টিল সিনেমাটিও প্রদর্শিত হবে।”

২০০০ সালে ব্রায়ান সিঙ্গারের ‘এক্স-মেন’ সিনেমার ‘উলভেরিন’ চরিত্রে অভিনয়ের সুযোগ পান জ্যাকম্যান। এর মাধ্যমে নতুন জ্যাকম্যানের জন্ম হয়। এবার উলভেরিনকে দেখা যাবে জাপানে। যেখানে জীবন-মরণ যুদ্ধের মুখোমুখি হতে হয় তাকে, যা তাকে পুরোপুরি বদলে দেয়। উলভেরিন সাধারণ মানুষে পরিণত হন। সমস্যাটা হয় সেখানেই, তিনি তার ক্ষমতাগুলো ছাড়া চলতে পারেন না। নানা ধরনের বিপদের মুখোমুখি হতে হয় তাকে। এসবের মধ্যে দিয়েই এগিয়ে চলে সিনেমার গল্প।