‘কৃষ থ্রি’ নিয়ে হৃত্বিক
‘কৃষ থ্রি’ সিনেমার প্রতিটি চরিত্র চ্যালেঞ্জিং বলে দাবি করেছেন হৃত্বিক রোশান।
বলিউডি অভিনেতা হৃত্বিক রোশানের মতে মুক্তি প্রতীক্ষিত ‘কৃষ থ্রি’র চিত্রনাট্য ছিল সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য চ্যালেঞ্জিং। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘কোই মিল গ্যায়া’এবং ‘কৃষ’-এর পর ওই সিরিজের পরবর্তী সিনেমায় একজন ‘সুপার ভিলেন’কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান সিনেমাটির পরিচালক এবং প্রযোজক রাকেশ।
রাকেশ বলেন, “কীভাবে একজন সুপার হিরোর জন্ম হয় সে বিষয় আমি তুলে ধরেছিলাম ‘কৃষ’ সিনেমায়। আর পরবর্তী সিনেমাতে একজন সুপার ভিলেনকে তুলে ধরার চেষ্টা করেছি। যে সুপারহিরোকে টক্কর দিতে পারবে।”
৪ নভেম্বর মুক্তিপ্রতিক্ষীত সিনেমাটির নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়।
