২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে গাগার গান

অপ্রকাশিত গানের কথা ভক্তদের জন্য টুইটারে প্রকাশ করেছেন লেডি গাগা।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 04:36 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

বাজারে প্রকাশের আগেই টুইটারে নিজের নতুন অ্যালবামের গান ‘অ্যাপ্লজ’-এর কথা ভক্তদের জন্য প্রকাশ করে দিয়েছেন লেডি গাগা। চলতি মাসের মাঝামাঝিতে প্রকাশিত হওয়ার কথা রয়েছে গাগার নতুন অ্যালবাম ‘আর্টপপ’-এর। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।

“আই স্ট্যান্ড হিয়ার ওয়েটিং ফর ইউ টু ব্যাং দ্য সং/ টু ক্র্যাশ দ্য ক্রিটিক সেইং : ইজ ইট রাইট অর ইজ ইট রং?”-- টুইটারে একটি পোস্টের মাধ্যমে গানটির প্রথম কয়েক লাইন প্রকাশ করেন গাগা।

এর আগে আরেকটি পোস্টে গানের আরও দুই লাইন প্রকাশ করেন গাগা। সেখানে লেখা ছিল, “গিভ মি দ্যাট থিং দ্যাট আই লাভ/ পুট ইওর হ্যান্ডস আপ, মেকএম টাচ।”

গানের কথার পাশাপাশি ‘আর্টপপ’ অ্যালবাম সম্পর্কে আরও অনেক তথ্য প্রকাশ করেন গাগা। সেইসঙ্গে নতুন মোবাইল অ্যাপ ‘আর্টপপ অ্যাপলিকেশন’ সম্পর্কেও ভক্তদের জানান তিনি। অ্যাপটির মাধ্যমে আইটিউনস এবং গুগলপ্লে থেকে গাগার নতুন অ্যালবাম কিনতে পারবেন শ্রোতারা।