২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মদ নেই লিন্ডজির বাড়িতে

বাড়িতে মদ রাখবেন না লিন্ডজি লোহান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি পারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 05:11 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

হলিউডি অভিনেত্রী লিন্ডজি লোহান এবার সিদ্ধান্ত নিয়েছেন তার বাড়িতে কোনো রকম মদ রাখবেন না। লিন্ডজি পরিবারের সবাইকে বলেছেন বাড়ির সব মদের বোতল সরিয়ে ফেলতে, যেন তার চোখের সামনে কোনো মদের বোতল না পড়ে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

টিএমজি জানিয়েছে, ২৬ বছর বয়সী ওই অভিনেত্রী রিহ্যাবে ৯০ দিন কাটিয়ে সম্প্রতি বাড়ি ফিরেছেন। এবার তিনি তার জীবন থেকে মদকে দূরে সরিয়ে রাখতে চান। আর তাই নিজের এবং মায়ের বাড়িতে রাখা সব মদের বোতল সরিয়ে ফেলছেন লিন্ডজি।

এ সপ্তাহে বেভারলি হিলস হোটেলে ওঠেন লিন্ডজি। তবে হোটেলে ঢোকার আগেই তিনি কর্মীদের জানিয়ে দেন তার রুম থেকে যেন সব মদের বোতল সরিয়ে ফেলা হয়।

বর্তমানে একজন বিশেষ ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন লিন্ডজি, এই ব্যক্তি তার সঙ্গে ততদিন থাকবেন যতদিন তিনি নিজের ইচ্ছায় মদ ও নেশাদ্রব্য থেকে দূরে থাকা না শিখবেন।