২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে আট অ্যালবাম

শনিবার বাজারে এসেছে আটটি অডিও অ্যালবাম। এর মধ্যে ছয়টি অ্যালবাম এনেছে লেজার ভিশন এবং বাকি দুটি অ্যালবাম প্রকাশ করেছে সিডি চয়েস। এ উপলক্ষে রাজধানীর ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টে দুটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে অ্যালবাম প্রকাশকরা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 02:49 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

লেজার ভিশনের ছয়টি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন সংগীত পরিচালক আজাদ রহমান, গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, নজরুলসংগীত শিল্পী সালাউদ্দিন আহমেদ, নির্মাতা আনজাম মাসুদ, লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম. আরিফুর রহমান, সংগীতপরিচালক সাজিদ সরকার, শিল্পী মিলন মাহমুদ, লুৎফর হাসান, তমাল, রাফাত, লোপা হোসেন, শবনম আবেদী প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম।

এই আয়োজনে প্রকাশিত হয় কণ্ঠশিল্পী মিলন মাহমুদের একক অডিও অ্যালবাম ‘আলিঙ্গন’, লুৎফর হাসানের ‘আমার আকাশ পুরোটাই’, তমালের ‘মুড নেই’, রাফাতের ‘সুফিয়ানা’, লোপা হোসেনের ‘আশার ভেলা’ ও শবনম আবেদী’র একক ‘মরমিয়া’।

অন্যদিকে সিডি চয়েসের ব্যানারে ‘জনম জনম তোমাকে’ ও ‘পাঁজরের মাঝে’ অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবাম দুটির টাইটেল ট্র্যাক গেয়েছেন সাবা ও অনিক। অনুষ্ঠানে ‘জনম জনম তোমাকে’ ও ‘পাঁজরের মাঝে’ গান দুটির মিউজিক ভিডিও দেখানো হয়েছে।

এতে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, সিডি চয়েসের কর্ণধার শেখ সুমন, এমদাদ মাহমুদ সানী, কাজী শুভ, ইলিয়াস হোসেন, আনিসা প্রমুখ।