২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই প্রেমিকা মুখোমুখি

হলিউডি অভিনেতা রবার্ট প্যাটিনসনের কথিত বর্তমান প্রেমিকা রাইলি কিয়োহর সঙ্গে এবার মুখোমুখি দেখা হল সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের। হলিউডের একটি কনসার্টে বৃহস্পতিবার সামনাসামনি পড়ে যান ওই দুজন। খবর ব্যাং শোবিজের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 10:37 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

পশ্চিম হলিউডের হাউজ অফ ব্লুজে ১ অগাস্ট অনুষ্ঠিত হয় কনসার্ট জোয়ান জেট গিগ, যেখানে ছিলেন রাইলি এবং ক্রিস্টেন। মুখোমুখি সাক্ষাতের পর ‘রানওয়ে’ সিনেমার এই দুই সহশিল্পী কিছু কুশল বিনিময় করলেও উপস্থিত বন্ধুরা জানিয়েছেন, দুজনই অনেকটা বিব্রতকর অবস্থায় পড়েন।

হলিউড লাইফ এক সূত্রের বরাতে জানিয়েছে, তারা দুজন যখন একে অপরকে দেখলেন, তখন বিষয়টা অনেকটা বিব্রতকর ছিল। কারণ ক্রিস্টেন যখন রাইলিকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানাতে যান, তাকে খুব একটা খুশি মনে হয়নি।

সূত্রটি আরও জানায়, তারা দুই মিনিটের মতো কথা বলেন, এরপর রাইলি তার এক বান্ধবীকে নিয়ে চলে যান। ক্রিস্টেন উপরতলার সিটে বসে অনুষ্ঠানটি উপভোগ করেন এবং রাইলি তার সঙ্গে দূরত্ব বজায় রেখে নিচতলার সিটে বসেন।

এলভিস প্রিসলির নাতনি রাইলির সঙ্গে রবার্টের প্রেমের খবর চাউর হয়েছে কয়েকদিন আগে। জানা গেছে, তারা হলিউডের বিভিন্ন পার্টিতে অংশ না নিয়ে বরং ঘরে বসে একে অপরের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করছেন।