২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলবোর্ডের শীর্ষে সেলেনা

প্রথমবারের মতো বিলবোর্ড টপচার্টের শীর্ষে সেলেনা গোমেজ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 06:27 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

পপতারকা সেলেনা গোমেজ তার প্রথম একক অ্যালবাম ‘স্টারস ড্যান্স’ প্রকাশের পরপরই পৌঁছে গেছেন বিলবোর্ড ২০০ কাউন্টডাউন চার্টের শীর্ষে। খবর কন্টাক্টমিউজিকের।

র‌্যাপার জেজির নতুন অ্যালবাম ‘ম্যাগনা কার্টা..হলি গ্রেইল’ পরপর দুই সপ্তাহ প্রথম স্থানে থাকার পর বর্তমানে অবস্থান করছে দুই নম্বরে। আর প্রথম স্থানটি দখল করেছেন সেলেনা গোমেজ।

এদিকে ‘কিডজ বপ’ সিরিজের নতুন অ্যালবাম ‘কিডজ বপ টুয়েন্টি ফোর’ আছে চার নম্বরে। মার্ক অ্যান্থনির স্প্যানিশ অ্যালবাম ‘থ্রি পয়েন্ট ও’ আছে পঞ্চম অবস্থানে।