২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানকে চান অভিনব

ভালো চিত্রনাট্য পেলে সালমান খানের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন অভিনব কশ্যপ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 04:18 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

‘দাবাং’ সিনেমার সাফল্যের পর বলিউডি অভিনেতা সালমান খানের সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সিনেমাটির পরিচালক অভিনব কশ্যপ। তবে তিনি জানিয়েছেন ভালো চিত্রনাট্য পেলে তবেই কাজ শুরু করবেন তারা। খর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

‘দাবাং ২’ সিনেমাটির  পরিচালনা থেকে পিছিয়ে গেলে সালমানের সঙ্গে সম্পর্কে  ফাটল ধরে অভিনবের। এ বিষয়ে তিনি বলেন, “ভালো চিত্রনাট্য পেলে আবারও সালমানের সঙ্গে কাজ করতে চাই আমি। আমার এবং সালমানের মধ্যে রেষারেষি চলছে-- এটি গুজব ছাড়া কিছুই নয়।”

কশ্যপ তার পরবর্তী সিনেমা ‘বেশরম’-এর ট্রেইলার রিলিজে সালমানের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ২ অক্টোবর মুক্তি প্রতিক্ষীত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন রণবীর কাপুর।