২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের জন্য ভালোবাসা

খালেদা আক্তার কল্পনার ছেলের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 04:11 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

‘মায়ের জন্য ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন, ইমরান হোসেন ইমু। নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, আলভী, চৈতি, রত্না প্রমুখ। বাবুর মায়ের চরিত্রে রয়েছেন কল্পনা।

নাটকে বাবু অভিনয় করেছেন করিম চরিত্রে। করিম বিজয় নগর গ্রামের শিক্ষিত ভদ্র ছেলে। সংসারে শুধু মা আছেন। অবিবাহিত করিম মায়ের বাধ্য সন্তান। মা প্রতিবেশী আদুরীকে করিমের বউ বানানোর স্বপ্ন দেখেন। কিন্তু করিম পছন্দ করে ঝুমুরকে। এ নিয়ে তার মধ্যে চলে দোটানা। একসময় করিমকে দেখা যাবে মায়ের পছন্দে বিয়ে করতে।

বৃহস্পতিবার রাতে বিটিভিতে প্রচারিত হবে নাটকটি।