২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ে আগ্রহী কেটি

চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী পপতারকা কেটি পেরি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 04:08 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

চলচ্চিত্রে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন পপতারকা কেটি পেরি। বিশেষ করে কমেডি সিনেমায় অভিনয়ের ব্যাপারে তার রয়েছে দারুণ আগ্রহ। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

এ বিষয়ে সম্প্রতি কেটি বলেন, “কমেডি সিনেমাতে অভিনয় করতে চাই আমি। ‘ব্লেড রানার টু’তে র‌্যাচেলের চরিত্রে অভিনয় করতে চাই আমি, যদি স্কট (পরিচালক স্কট রিডলি) আমাকে বলেন।”

‘দি স্মার্ফস টু’ অ্যানিমেশন সিনেমাতে স্মার্ফেটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন কেটি। তাই চলচ্চিত্রে ক্যারিয়ার তৈরিতে আগ্রহী হয়ে উঠেছেন তিনি। এর আগে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্মার্ফস’ সিনেমাতেও কণ্ঠ দিয়েছিলেন তিনি।