ক্লুনির মতো শাহরুখ
নতুন সিনেমায় জর্জ ক্লুনি ‘ওশেনস ট্রিলজি’তে যেভাবে অভিনয় করেছেন, সেভাবে অভিনয় করবেন শাহরুখ খান।
বলিউডি অভিনেতা শাহরুখ খান তার নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এ যে চরিত্রতে অভিনয় করবেন, তা নাকি অনেকটাই হবে জর্জ ক্লুনি অভিনীত ‘ওশেনস ইলেভেন’ সিনেমার চরিত্র ‘ড্যানি ওশেন’-এর মতো। জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
তবে ‘ওশেনস ইলেভেন’ সিনেমা যেখানে একটি চুরির ঘটনার উপর গড়ে উঠেছে, সেখানে ‘হ্যাপি নিউ ইয়ার’ হবে কয়েকজন নৃত্যশিল্পীর জীবনের কাহিনি নিয়ে।
শাহরুখের এক বন্ধু তার চরিত্রটি সম্পর্কে সম্প্রতি জানিয়েছেন, সিনেমাতে শাহরুখ নারীদের সঙ্গে খুব ভালোভাবে মেলামেশা করবেন। কিন্তু মন থেকে সবসময় একাই থাকতে চাইবেন। তিনি একটি দলের নেতা হবেন, যে দলে থাকবেন অভিষেক বচ্চন, বিভান শাহ এবং বোমান ইরানি। অনেকটা ‘ওশেনস ট্রিলজি’তে জর্জ ক্লুনির সেই চরিত্রটির মতো।
