২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একটি অপরাধবিষয়ক কল্পনা

ঈদের জন্য জাফর ইকবালের গল্প ‘একটি অপরাধবিষয়ক কল্পনা’ অবলম্বনে গোলাম রাব্বানির চিত্রনাট্যে গোলাম সোহরাব দোদুলের টেলিফিল্ম।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 05:42 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

জাফর ইকবালের গল্প ‘একটি অপরাধ বিষয়ক কল্পনা’ থেকে ঈদের জন্য সম্প্রতি নির্মিত হয়েছে টেলিফিল্ম। গোলাম রাব্বানির চিত্রনাট্যে টেলিফিল্মটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তিশা, জেনি, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, মনোজ, মাহমুদুল ইসলাম মিঠু, শর্মী মালা, আহসানুল হক মিনু প্রমুখ।

এ বিষয়ে চিত্রনাট্যকার রাব্বানি গ্লিটজকে বলেন, “টেলিফিল্মটিতে তিনটি গল্প তুলে আনা হয়েছে। জাফর ইকবালের গল্পের ভাষা সমৃদ্ধ। ভালোলাগা থেকে সাহস করে চিত্রনাট্য লিখেছি। পরবর্তীতে চিত্রনাট্যের জন্য যা যা প্রয়োজন ছিল আশা করছি পরিচালনা ও অভিনয়ের দ্বারা সেসব পূরণ হয়েছে।”

টেলিফিল্মটি বাংলাভিশন প্রচার করবে ঈদের ২য় দিন বেলা ২টা ১০ মিনিটে।