তিন বছরে মাছরাঙা
তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে মাছরাঙার অনুষ্ঠানসূচিতে ব্যাপক রদবদল
৩০ জুলাই তৃতীয় বছরে পা দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। বর্ণাঢ্য আয়োজনে চ্যানেলটি তাদের তৃতীয় জন্মদিন উদযাপন করবে। এর পাশাপাশি নতুন বছরে চ্যানেলটি তার অনুষ্ঠানমালাতেও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এ বিষয়ে চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, বিনোদন এবং সংবাদের বিশ্ববিখ্যাত দুটি চ্যানেলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে মাছরাঙা, সেই সূত্রে নতুন বছরে দেখা যাবে নতুন কিছু।
আরও জানা গেছে, সংবাদের ক্ষেত্রে গতানুগতিকতা বাদ দিয়ে দর্শকদের নতুন তথ্য জানানো, ঘটনার গভীরে যাওয়া কিংবা বিস্তারিত জানার আগ্রহকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি, ঢাকার বাইরের অবহেলিত জনপদের খবর বেশি করে জানাতে সংবাদে যোগ হচ্ছে বিভাগের খবরের সেগমেন্ট যা উপস্থাপিত হবে ঢাকার বাইরের তিনটি স্টুডিও থেকে। নিয়মিত টক-শোর সঙ্গে যোগ হচ্ছে সংলাপধর্মী সাপ্তাহিক অনুষ্ঠান। পবিত্র রমজান এবং ঈদের বিশেষ অনুষ্ঠানমালা শেষে আসবে এসব পরিবর্তন।
