ঈদে ‘মাই নেম ইজ খান’
শাকিব-অপু অভিনীত ‘মাই নেম ইজ খান’ ঈদে মুক্তি পাচ্ছে ৮০টি হলে
ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাস জুটির সিনেমা ‘মাই নেম ইজ খান’। বদিউল আলম খোকন পরিচালিত ও রাকিন রিমামা নিবেদিত সিনেমাটির বিষয়ে এর প্রযোজনা প্রতিষ্ঠান অনন পিকচার্স থেকে জানানো হয়েছে, সারাদেশের ৮০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, প্রবীর মিত্র, কাবিলা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, নূতন প্রমুখ।
প্রযোজক শাওন বলেন, “ঈদের তিন সিনেমার মধ্যে আমাদের সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদের বাড়তি আগ্রহ লক্ষ করেছি। এরই মধ্যে আশিটি হলে এর বুকিং হয়ে গেছে। আমার লগ্নিকৃত টাকার অর্ধেকের বেশি উঠে এসেছে। আশা করছি দর্শকও সিনেমাটি লুফে নিবে।”
এবারে ঈদে আরও মুক্তি পাচ্ছে শাকিব-মাহি অভিনীত ‘লাভ আজকাল’ ও অনন্ত-বর্ষা’র ‘নিঃস্বার্থ ভালবাসা’।
