ছোটকাকুর শোভাযাত্রা
ঈদের ধারাবাহিক নাটক ‘ছোটকাকু’ নিয়ে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা ।
ফরিদুর রেজা সাগরের ধারাবাহিক কিশোর উপন্যাস ছোটকাকু থেকে এবার তৈরি হয়েছে একটি ধারাবাহিক। এটি বানিয়েছেন নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। নাটকটির সম্প্রচার উপলক্ষে ২৭ জুলাই সকালে বাংলাদেশ শিশু একাডেমী চত্বরে এক আলোচনা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে শিশু কিশোর ও যুব সংগঠন চাঁদের হাট।
শোভাযাত্রা শেষে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন ফরিদুর রেজা সাগর, নির্মাতা আফজাল হোসেন, রফিকুল হক দাদু ভাই, শাহ আলমগীর, রেজানুর রহমান, আবদুর রহমান, আমীরুল ইসলাম, জামিউর রহমান লেমন, ফারজানা ব্রাউনিয়া, কোনাল। এ আয়োজনে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক আলী ইমাম।
আলোচকরা ছোটকাকুর মতো একটি চরিত্র তৈরির জন্য লেখককে এবং এটি টেলিভিশনের পর্দায় তুলে আনার জন্য নির্মাতাকে ধন্যবাদ জানান। ছোটকাকু চরিত্রটি কিশোরদের জন্য একটি আদর্শ চরিত্র হয়ে বেঁচে থাকবে বই এবং টেলিভিশনের পর্দায় এই আশা ব্যক্ত করেন আলোচকরা।
এই ধারাবাহিকের নাট্যরূপ দিয়েছেন শেখ আবদুল হাকিম। এতে ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। অভিনয়ে আরও আছেন জহিরউদ্দিন পিয়ার, শামস্ সুমন, অর্ষা ও সীমান্ত।
ঈদে চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় চাঁদরাত থেকে ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স¤প্রচার হবে এটি।
