পিয়ার নাচ
‘ছন্দে জাগাও প্রাণ’ নামে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন পিয়া, মেহজাবিন ও হাসিন
প্রথমবারের মতো একটি টিভি অনুষ্ঠানের জন্য নেচেছেন র্যাম্প মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌসি পিয়া। ‘ছন্দে জাগাও প্রাণ’ নামে শিরোনামের অনুষ্ঠানটিতে আরও নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী ও মডেল মেহজাবিন ও হাসিন।
‘ছন্দে জাগাও প্রাণ’ অনুষ্ঠান সম্পর্কে পিয়া বলেন, “আমার কখনও সাহস হয়নি এভাবে মঞ্চে নাচার। এবারে নাচলাম। তবে এর জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলাম। বেশ কয়েকদিন রিহার্সাল করেছি আমরা সবাই। আশা করি অনুষ্ঠানটি সবাই উপভোগ করবে।”
ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত।
‘ছন্দে জাগাও প্রাণ’ প্রচারিত হবে আরটিভিতে ঈদের চতুর্থদিন রাত ৮টা ১০ মিনিটে।
