২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন কমালেন জন

‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমার খাতিরে ওজন কমালেন জন আব্রাহাম।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 04:29 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

বলিউডি অভিনেতা এবং পরিচালক জন আব্রাহাম তার পরবর্তী সিনেমা ‘মাদ্রাজ ক্যাফে’-তে অভিনয়ের জন্য ওজন কমিয়েছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

সুজিত সরকার পরিচালিত রাজনীতিভিত্তিক থ্রিলার কাহিনি নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। সন্ত্রাসবাদ ও গৃহযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরা হবে সিনেমাতে। সিনেমাটির শুটিং হবে ভারত এবং শ্রীলঙ্কায়।

সুজিত বলেন, “আমি সিনেমার খাতিরে জনকে ওজন কমানোর অনুরোধ করেছিলাম। তিনি তা রেখেছেন। সিনেমাতে আর পাঁচজন সাধারণ মানুষের মতো করেই তুলে ধরা হবে জনকে। তিনি সিনেমার হিরো নন। সিনেমার কাহিনির মূল ভিত্তি হচ্ছে বীরত্ব, জন নন। দর্শকরা এক নতুন জনকে দেখতে পাবেন সিনেমাটিতে।”

‘ভিকি ডোনার’ সিনেমাতেও জনের সঙ্গে কাজ করেছিলেন সুজিত। সিনেমাটি ২৩ আগস্ট মুক্তি পাবে।