২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চালনায় বাপ্পা

গানের অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বাপ্পা মজুমদার।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 04:09 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

ঈদ উপলক্ষে নির্মিত সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘ক্লাব নাইন’-এর সঞ্চালনা করেছেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। মাহফুজুর রহমান পরিচালিত অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন নকিব খান, ফোয়াদ নাসের বাবু, পিলু খান, কাজী হাবলু ও নাইমুল হাসান তানিম।

এ বিষয়ে মাহফুজুর রহমান জানিয়েছেন, ঈদে সংগীতপিপাসু দর্শকদের জন্য তৈরি করা হয়েছে আড্ডা, জ্যামিং আর গানের ফিউশন নিয়ে বিশেষ আয়োজন ক্লাব নাইন। পুরো অনুষ্ঠানটি সঞ্চলনা করেছেন বাপ্পা মজুমদার।

তিনি আরও জানান, অনুষ্ঠানে ‘আগে যদি জানিতাম’, ‘আচ্ছা কেন মানুষগুলো’, ‘রানওয়ের মাটি ছুঁয়ে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘চোখের জলে’, জনপ্রিয় ইংরেজি গান ‘বিল উইথারস’ ও ‘এইন্ট নো সানসাইন হোয়েন শি ইজ গন’-এর মতো জনপ্রিয় ছয়টি গান শুনিয়েছেন উপস্থাপক বাপ্পা মজুমদার, নকিব খান ও পিলু খান। অন্য শিল্পীরা বিভিন্ন ইন্সট্রুমেন্ট বাজিয়েছেন।

মাহফুজুর রহমান বলেন, “এ ধরনের অনুষ্ঠার অনেক হয়েছে। তবে এই অনুষ্ঠানে শিল্পীদের গাওয়া পুরনো গানগুলো নতুনভাবে উপস্থাপন করেছেন।”

অনুষ্ঠানটি চ্যানেল নাইনে ঈদের ৩য় দিন রাত ৯টা ৩৫ মিনিট প্রচারিত হবে।