২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বৈত চরিত্রে অজয়

প্রভুদেবা পরিচালিত পরবর্তী সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন অজয় দেবগন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 03:44 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

বলিউডি কোরিগ্রাফার এবং পরিচালক প্রভুদেবার পরবর্তী সিনেমায় দ্বৈত ভূমিকায় দেখা যাবে অভিনেতা অজয় দেবগনকে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সিনেমাটিতে দেখা যাবে একই সঙ্গে ইতিবাচক এবং নেতিবাচক-- দুই ভূমিকাতেই অভিনয় করবেন তিনি। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে অজয়ের দ্বৈতচরিত্রের বিষয়টি নিশ্চিত করা হলেও সিনেমার কাহিনি সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি।

১৩ বছর আগে ‘দিওয়ানে’ সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন অজয়। ওই সিনেমায় পুলিশ এবং চোরের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।