২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হতে চান লিন্ডসে

গর্ভধারণ করার জন্য ‘স্পার্ম ডোনার’ খুঁজছেন লিন্ডসে লোহান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 06:28 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

হলিউডি অভিনেত্রী লিন্ডসে লোহান এবার মা হতে চান। তাই গর্ভধারণের জন্য স্পার্ম ডোনার খুঁজছেন তিনি। তিনি মনে করেন মাতৃত্ব তার জীবনকে নতুন করে এগিয়ে নিতে সাহায্য করবে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

ডেইলি স্টার জানিয়েছে, ২৭ বছর বয়সী ওই অভিনেত্রী গর্ভধারণের জন্য স্পার্ম ডোনার খুঁজছেন। আর তাই তিনি এখন এ বিষয়ে তার পুরুষ বন্ধুদের সঙ্গে কথা বলছেন।

দীর্ঘ তিনমাস রিহ্যাব সেন্টারে কাটিয়ে জুলাইয়ের শেষে বাড়ি ফিরবেন লিন্ডসে। লিন্ডসের বন্ধুরা বলছেন প্রথমে তার নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা প্রয়োজন।