২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার নাইটে জয়া

স্টার নাইট অনুষ্ঠানে ব্যক্তিজীবন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন জয়া আহসান।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 05:32 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

ঈদের বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী জয়া আহসান। মাছরাঙা টেলিভিশনের এ অনুষ্ঠানে ব্যক্তিজীবন সম্পর্কে কথা বলেছেন তিনি। অভিনেত্রী-উপস্থাপক রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

প্রযোজক সূত্রে জানা গেছে, আত্মজীবনীমূলক এ অনুষ্ঠানে ব্যক্তিজীবন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি। শৈশব, স্কুলজীবন, শোবিজ মিডিয়ায় পথচলার গল্পসহ অনেক অজানা কথা বলেছেন অকপটে, বলেছেন ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটক ও চলচ্চিত্রের কথার পাশাপাশি তারকা হওয়ার পেছনে তার দীর্ঘ শ্রম ও সাধনার কথাও।

সেই সঙ্গে তার সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলেছেন। অনুষ্ঠানে তার প্রিয় গান, নাটক, চলচ্চিত্রের ক্লিপিংসও দেখানো হবে।

ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।