২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিউজিক ভিডিওতে মৌসুমী

খণ্ডনাটক ‘মিউজিক ভিডিও’তে অভিনয় করেছেন মৌসুমী হামিদ

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 05:28 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

অভিনেত্রী মৌসুমী হামিদ এবার অভিনয় করছেন ‘মিউজিক ভিডিও’তে। তবে এটি কোনো গানের ভিডিও নয়, এটি একটি খণ্ডনাটক। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। তার বিপরীতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ। আরও অভিনয় করছেন আমিনুল ইসলাম মুকুল, মিনু, সাদিয়া জামান প্রমুখ।

পরিচালক সূত্রে জানা গেছে, বর্তমানে পূবাইলে নাটকটির শুটিং চলছে।

এর কাহিনি সম্পর্কে জানা গেছে, গ্রামের একটি গরিব মেয়ের কাহিনি তুলে ধরা হয়েছে এতে। যে তার প্রেমিক জালালের (সাব্বির) সহযোগিতায় শহরে আসার পর একটি মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ পায়। ভিডিওটি প্রকাশের পর গ্রামে তার বাবা-মাকে নানা কটু কথা শুনতে হয়।

এ বিষয়ে মৌসুমী বলেন, “এখানে আমি আমেনা চরিত্রে অভিনয় করেছি। মেয়েটি গ্রামে বেড়ে উঠলেও নাচ-গানের প্রতি তার খুবই  আগ্রহ। এক সময় একটা মিউজিক ভিডিও করার জন্য শহরে যায় সে। কিন্তু শহরে এসে নানা দুর্ঘটনা ঘটে। গ্রামে তার পরিবারও সমস্যার সম্মুখীন হয়। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।”

আসছে ঈদে নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।