২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুরাজের পাশে সুভাষ

জিয়া খানের আত্মহত্যায় সুরাজের কোনো দোষ ছিল না বলে মন্তব্য করেছেন পরিচালক সুভাষ ঘাই।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 06:12 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

জিয়া খানের আত্মহত্যায় সুরাজের কোনো দোষ ছিল না বলে মন্তব্য করেছেন বলিউডি পরিচালক সুভাষ ঘাই। ‘হিরো’-এর রিমেকে সুরাজ পাঞ্চোলির অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে সুভাষ ঘাই এ মন্তব্য করেন। ১৯৮৩ সালের জনপ্রিয় সিনেমা হিরোর রিমেকের প্রযোজক সালমান খানের পর এবার সুরাজের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন সুভাষ ঘাই। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বলিউডি অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে হাজতে থাকতে হয়েছিল তার সাবেক প্রেমিক সুরাজকে। বিষয়টি সুরাজের ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে এমন ধারণা করেছিলেন বলিউড-বিশ্লেষকরা। তবে ঘাই সম্প্রতি নিশ্চিত করেছেন ওই কারণে সুরাজের ক্যারিয়ারে কোনো প্রভাব পড়বে না।

ঘাই বলেন, “জিয়ার আত্মহত্যায় সুরাজের কোনো দোষ ছিল না। তাহলে সে কেন এর খেসারত দেবে। সে খুবই ভালো অভিনেতা। আর তাই আমরা তার পাশেই থাকব।”

সুরাজের বিপরীতে ওই সিনেমায় অভিনয় করবেন অভিনেতা সুনিল শেঠির মেয়ে আথিয়া। ‘হিরো’ রিমেকের মধ্য দিয়েই বলিউডি জগতে যাত্রা শুরু করতে যাচ্ছেন ওই দুই নবাগত অভিনয়শিল্পী।