২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চঞ্চলের মৃত্যুবার্ষিকীতে প্রতিবাদ

নাট্যকর্মী চঞ্চলের মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ শহীদ মিনারে প্রতিবাদ কর্মসূচি।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 11:11 AM

Updated : 25 Apr 2022, 07:00 PM

নাট্যকর্মী দিদারুল ইসলাম চঞ্চলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ১৮ জুলাই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে নারায়ণগঞ্জের ঐকিক থিয়েটার। কর্মসূচিতে রয়েছে চঞ্চলের লেখা নাটক ‘বক্তাবলী’র নির্বাক প্রদর্শনী।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি অসিত কুমার গ্লিটজকে বলেন, “চঞ্চল হত্যার বিচারের দাবিতে তার পরিবার, ঐকিক থিয়েটার এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতৃত্বে নারায়ণগঞ্জ এবং ঢাকায় অনেক কর্মসূচি পালিত হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত চঞ্চল হত্যার বিচার পায়নি তার পরিবার ও সহকর্মীরা। মামলা নিয়ে চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নানা টালবাহানা। এইভাবে একের পর এক নিরপরাধ মানুষের হত্যা-গুমে আমরা ভাষাহীন।”

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে চঞ্চলের লেখা ‘বক্তাবলী’ নাটকের নির্বাক পরিবেশনার মধ্য দিয়ে তাকে স্মরণ করা হবে। প্রতিবাদী নানা পরিবেশনার পাশাপাশি চলবে বক্তৃতা।