২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেরির সঙ্গে প্রিয়াংকার সাক্ষাৎ

প্রিয়াংকা চোপড়া তার ভূমিকায় অভিনয় করছেন বলে আনন্দিত বক্সার মেরি কোম।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 01:26 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া অলিম্পিয়ান ভারতীয় বক্সার মেরি কোমের সঙ্গে মনিপুরে দেখা করেন ১৫ জুলাই। মেরি কোমের বায়োপিকে তার চরিত্রে অভিনয় করছেন প্রিয়াংকা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

মেরি কোমের সঙ্গে দেখা করার পর টুইটারে তার সঙ্গে তোলা ছবি পোস্ট করে প্রিয়াংকা লেখেন, “মনিপুরের রাস্তায় ঘুরে বেরিয়েছি, আর আমার গাইড ছিলেন মেরি কোম। সবকিছুই সম্ভব।”

প্রিয়াংকার ওই সফরে তার সঙ্গে সিনেমাটির পরিচালক উমাঙ্গ কুমারও ছিলেন। ওই সফরের পর মেরি কোম বলেন, “বলিউডের একজন অভিনেত্রী আমার সঙ্গে দেখা করতে আসছেন এটি ছিল একটি দারুণ ব্যাপার। আমাদের ঐতিহ্যবাহী লোকনাচের মধ্য দিয়ে আমরা তাদের বরণ করে নেই। তিনিও সকলের সঙ্গে তাল মেলাবার চেষ্টা করেন এবং আমিও তার সঙ্গে নেচেছিলাম।”

প্রিয়াংকা ব্যক্তিগতভাবে মেরি কোমের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আর এতে দারুণ খুশি হয়েছেন তিনি। তিনি বলেন, “আমার পছন্দ সম্পর্কে জানতে চেয়েছিলেন প্রিয়াংকা। আমি খুবই খুশি যে তিনি আমার ভূমিকায় অভিনয় করছেন।”