২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিলখাকে কার্ল লুইসের শুভেচ্ছা

‘ভাগ মিলখা ভাগ’ সিনেমাটি দেখার পর মিলখা সিংকে ফোন করে শুভেচ্ছা জানান কার্ল লুইস।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 12:22 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

ভারতীয় ক্রীড়াবিদ মিলখা সিংয়ের জীবনী নিয়ে নির্মিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদ কার্ল লুইস। সিনেমাটি দেখার পর মিলখা সিংকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিষয়টি নিশ্চিত করে সিনেমাটির পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহেরা বলেন, “কার্ল লুইস সিনেমাটি দেখার পর মিলখা সিংকে ফোন করেছিলেন। আমরা আশা করেছিলাম তার জীবনী নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তবে আন্তর্জাতিক মহলে সিনেমাটি সাড়া ফেলবে তা কখনও ভাবিনি। এটি ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার সঙ্গে যুক্ত সকলের জন্য বড় পাওয়া। বিশেষ করে কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা ফারহান আক্তারের জন্য।”

মুক্তি পাবার এক সপ্তাহের মাথায় সিনেমাটি ভারতের বক্সঅফিসে সাড়ে ৩৩ কোটি রুপি আয় করেছে।