কেইট-উইলিয়াম হবেন ভালো অভিভাবক
ভালো অভিভাবক হবেন কেইট-উইলিয়াম, বললেন ডেভিড বেকহাম।
সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহাম মনে করেন, হবু বাবা-মা ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম এবং তার স্ত্রী কেইট মিডলটন তাদের সন্তানের জন্য খুবই ভালো অভিভাবক হবেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
ইউএস ম্যাগাজিন জানিয়েছে, রাজপরিবারের নতুন অতিথির জন্য বাবা-মা হিসেবে রাজপুত্র এবং তার স্ত্রী সঠিক ভূমিকা পালন করতে পারবেন বলে বেকহাম নিশ্চিত ।
বেকহাম আরও বলেন, “কেইটের চাইতে উইলিয়ামকে আমি অনেক ভালো চিনি। তাকে আমি একটি শিশু থেকে পরিণত হয়ে উঠতে দেখেছি। আর তার মধ্যে যেসব গুণ আমি দেখেছি, তা একজন বাবা হিসেবে খুবই প্রয়োজনীয়।”
২০১১ সালে প্রিন্স উইলিয়াম এবং কেইট মিডলটনের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ডেভিড বেকহাম। তার নিজের রয়েছে চারটি সন্তান।
