২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুনপোকার ভালোবাসায় তৌকির ও বিজরী

‘ঘুনপোকার ভালোবাসা’ টেলিফিল্মে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে তৌকির ও বিজরীকে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 11:39 AM

Updated : 25 Apr 2022, 07:00 PM

অভিনেতা তৌকির আহমেদ ও বিজরী বরকতউল্লাহ দীর্ঘদিন পরে একটি টেলিফিল্মে জুটি হয়ে অভিনয় করছেন। ঈদ উপলক্ষে নির্মিত টেলিফিল্মটির শিরোনাম ‘ঘুনপোকার ভালোবাসা’। শ্রাবনী ফেরদৌসের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শুভ্র খান।

গল্পে দেখা যাবে-- ঘুনপোকা যেমন সুযোগ পেয়ে কাঠের ক্ষতি করে তেমনি স্বামী-স্ত্রীর সুন্দর সাজানো সংসারে ঘুনপোকারূপী এক অদেখা  ভালোবাসার বসত গড়ে উঠে। যেমনটি গড়ে ওঠে নয়ন-মনির সংসারে। নয়নের মধ্যে কাজ করে একটা মোহ। শ্রেয়াকে তার ভালো লাগতে থাকে। মনির সঙ্গে যাপিত জীবন তার একঘেয়ে মনে হচ্ছিল। মনি যখন বিষয়টি জেনে যায় তখন সে নয়নের সঙ্গে থাকবে না বলে সিদ্ধান্ত নেয়। নয়নের একদিকে তার এক সময়ের অকৃত্রিম প্রেম অন্যদিকে সাময়িক মোহ।

টেলিফিল্মটি প্রচারিত হবে ঈদের ৭ম দিন দুপুর ২টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।