২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে পলাশের তিন নাটক

পলাশ মাহবুবের লেখা তিনটি নাটক ঈদে প্রচারিত হচ্ছে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 09:28 AM

Updated : 25 Apr 2022, 07:00 PM

ঈদকে সামনে রেখে তিনটি নাটক লিখেছেন নির্মাতা পলাশ মাহবুব। সবগুলো নাটকই পরিচালনা করছেন হাসান মোরশেদ। নাটকগুলো প্রচার হবে বিভিন্ন চ্যানেলে।

এ বিষয়ে তিনি গ্লিটজকে বলেন, “আমি সবসময় একটু ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারের ঈদের নাটকগুলোতেও দর্শকরা ভিন্নতার স্বাদ পাবেন। তিনটি নাটকের গল্পই গতানুগতিক ধারার বাইরের গল্প। আশাকরি নাটকগুলো দর্শকরা উপভোগ করবেন।”

তিনি জানান, ‘তিনি একজন সৌভাগ্যবান’ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, চিত্রনায়িকা নিপুণ, শামীমা নাজনীনসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে আরটিভির ঈদ অনুষ্ঠানমালায়।

‘সাপকাহন’ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, হাসিন, শামীমা নাজনীন। প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।

ভবন ধ্বস নিয়ে লেখা নাটক ‘জ্যোস্নার অন্ধকারে’ প্রচারিত হবে এসএটিভিতে। নাটকটিতে অভিনয় করছেন মৌটুসী বিশ্বাস, মুনিরা মিঠু, রওনক হাসান প্রমুখ।