২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকের ঈদ আনন্দ উৎসব

কৃষকদের অংশগ্রহণে নাচ, গান ও গেইমশো নিয়ে নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 11:29 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

কৃষকদের অংশগ্রহণে নাচ, গান ও গেইমশো নিয়ে নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘সবুজ বাংলা কৃষকের ঈদ আনন্দ উৎসব’।

এ বিষয়ে অনুষ্ঠানের প্রযোজক ড. বায়েজিদ মোড়ল গ্লিটজকে বলেন, “অনুষ্ঠানে গ্রামবাংলার কৃষাণ-কৃষাণীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছেন। প্রায় ১০ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন মাঠে। আমি ১৩ বছর ধরে টেলিভিশনে অনুষ্ঠান পরিচালনা করি কিন্তু এত আনন্দ আগে কখনও পাইনি। আমার বিশ্বাস এই অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।”

তিনি আরও জানান, অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে নাচ, গান, কৌতুক, অভিনয়। পুরো অনুষ্ঠানটি ধারণ করা হয় ময়মনসিংহে। ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ও আশপাশের নদীতে চলে ১০টি গেইম এবং টাঙ্গাইলের মধুপুরের কাকরাইদ বন বিভাগের পাশের মাঠে ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি কৃষিবিদ মেহবুবা মোনার উপস্থাপনায় ঈদের অনুষ্ঠান হিসেবে প্রচার করবে গাজীটিভি।