২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিল মে কেয়ার

আসছে নতুন বন্ড মুভি ‘ডেভিল মে কেয়ার’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 12:06 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

হলিউডি পরিচালক স্যাম মেনডেজ এবং অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ ফিরছেন জেমস বন্ড সিরিজের নতুন কিস্তি নিয়ে। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবর অনুযায়ী এবারের সিনেমাটির নাম হবে ‘ডেভিল মে কেয়ার’।

কন্টাক্টমিউজিক জানিয়েছে, জেমস বন্ডের লেখক ইয়ান ফ্লেমিংয়ের ১০০তম জন্মবার্ষিকীতে তাকে সম্মান জানিয়ে লেখা হয়েছে একটি বিশেষ উপন্যাস। আর সেই উপন্যাসের উপর ভিত্তি করেই সিনেমাটির নামকরণ হয়েছে।

কন্টাক্টমিউজিককে সম্প্রতি স্যাম মেনডেজ বলেন, “আমি আবারও বন্ডকে নিয়ে কাজ করতে পেরে খুব উত্তেজিত বোধ করছি এবং আমি দ্বিতীয়বারের মতো ড্যানিয়েল ক্রেইগ এবং প্রযোজক মাইকেল উইলসন ও বারবারা ব্রকোলির সঙ্গে কাজ করতে পারছি।”

২০১২ সালের ‘স্কাইফল’-এর সিকুয়েল হতে যাচ্ছে সিনেমাটি। এবারের কাহিনি মূলত গড়ে উঠেছে একজন ঔষধ আবিষ্কারককে নিয়ে যিনি ব্রিটেনকে ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা করছেন। আর বন্ডকে দেখা যাবে তার বিরুদ্ধে লড়াই করতে।