২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ বছরে এটিএন বাংলা

টিভি চ্যানেল এটিএন বাংলার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৫ জুলাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 10:33 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

১৫ জুলাই স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। রমজান মাসের কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি অনাড়ম্বরভাবে উৎযাপিত হবে বলে জানিয়েছেন চ্যানেলটির প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন ম্যানেজার কামরুজ্জামান মাসুম।

তিনি বলেন, “রমজান মাসের কারণে অন্যান্যবারের মতো কেক কাটা বা বড় পরিসরের কোনো আয়োজনের পরিকল্পনা নেই। এমনকি উল্লেখযোগ্য কোনো বিশেষ অনুষ্ঠানও প্রচার করা হবে না।”

তবে বর্ষপূর্তির দিন তিনটি প্রামাণ্যচিত্র প্রচার করা হবে বলে জানিয়েছেন চ্যানেলটির এই কর্মকর্তা।

একটি টেলিফিল্মও প্রচার করা হবে ওইদিন রাতের বিনোদনমূলক বিশেষ অনুষ্ঠান হিসেবে। ‘পত্রমিতালী’ নামের টেলিফিল্মটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু।