২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামী স্পাইডার ম্যান!

সমকামী স্পাইডার ম্যান হতে চান অ্যান্ড্রু গারফিল্ড।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 12:23 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

স্পাইডার ম্যান পিটার পার্কারের প্রেমিকা মেরি জেইন ওয়াটসন নারী না হয়ে পুরুষ হলে ভালো হত বলে মনে করেন হলিউডি অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড। পরবর্তী সিনেমা ‘দি অ্যামেজিং স্পাইডার ম্যান ২’-তে স্পাইডার ম্যানকে সমকামী রূপে দেখতে চান তিনি। খবর কন্টাক্টমিউজিকের।

২৯ বছর বয়সী অ্যান্ড্রু সম্প্রতি সিনেমাটির প্রযোজক ম্যাট টলম্যাচকে পরামর্শ দিয়েছেন স্পাইডার ম্যানের সিনেমার এবারের কিস্তিতে মেরি জেইনের ভূমিকায় কোনো পুরুষকে নেওয়া যেতে পারে।

এন্টারটেইনমেন্ট উইকলি ম্যাগাজিনকে অ্যান্ড্রু বলেন, “আমি আমার প্রযোজককে বলেছিলাম, যদি এম জে একজন পুরুষ হয় তবে কেমন হবে? আমরা কী এটা দেখাতে পারি না, পিটার (স্পাইডার ম্যান) এখন নতুন কিছুর স্বাদ নিতে চায়?”

‘পুরুষ’ মেরি জেইন-এর চরিত্রের জন্য অভিনেতা মাইকেল বি জর্ডানকেই নাকি মনে ধরেছে অ্যান্ড্রুর।

অ্যান্ড্রু বলেন, “আমি মাইকেল জর্ডানকে ‘দ্য ওয়ার’ দেখার পর থেকে খুবই পছন্দ করি। তিনি খুব সুন্দর করে কথা বলেন। তার অনেক প্রতিভা আছে। আমার মনে হয় আমাদের ভালোই জমবে!”