২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কৃষকের ঈদ আনন্দ

কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠান ধারণ করা হয়েছে কুমিল্লায়

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 11:13 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠান এবার ধারণ করা হয়েছে কুমিল্লা জেলায়। অনুষ্ঠানটির মূলপর্ব ‘খেলাধুলা’র অংশটি ধারণ করা হয়েছে তিতাস উপজেলার কাঁঠালিয়া নদীর পাড়ে মোহনপুরের প্লাবনভূমিতে। চ্যানেল আইয়ের এ অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ।

তিনি এ বিষয়ে বলেন, “টেলিভিশনে সপ্তাহব্যাপী ঈদ আয়োজনে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর অংশগ্রহণকে নিশ্চিত করতেই কৃষকের ঈদ আনন্দের আয়োজন। টানা সাত বছরের এই আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে গ্রামীণ খেলাধুলা ও হারিয়ে যাওয়া আনন্দ-বিনোদনের ঐতিহ্য উঠে আসতে শুরু করেছে। এটি এই আয়োজনের সবচেয়ে বড় অর্জন বলে আমি মনে করি।”

তিনি আরও বলেন, “এর পাশাপাশি কৃষকের ঈদ আনন্দ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির দিকে সারাদেশের দৃষ্টিকে ফেরাতে চাইছে।”

এবারের অনুষ্ঠানে কৃষকদের অংশগ্রহণে বিভিন্ন গেইম শোয়ের পাশাপাশি দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে ময়নামতির বৌদ্ধ বিহার, কুমিল্লা খাদির ইতিহাস ও স্বদেশি আন্দোলনের স্মৃতি, জাতীয় কবি নজরুল, শিল্পী শচীনদেব বর্মনের স্মৃতি, কুমিল্লার বার্ড প্রতিষ্ঠার গল্প ও আখতার হামিদ খানের জীবন ও কাজ নিয়ে অনেক তথ্য। এর বাইরে থাকছে কুমিল্লার সমবায় আন্দোলনের সৈনিক র‌্যামন ম্যাগসেইসেজয়ী মোহাম্মদ ইয়াসিনের জীবনকথা।