সুমনের দরদিয়া
ঈদে ‘দরদিয়া’ নিয়ে আসছেন সুমন।
সংগীতশিল্পী এফ এ সুমন তৃতীয় একক অ্যালবাম ‘দরদিয়া’র রেকর্ডিং শেষ করলেন সম্প্রতি। রমজান মাসের মাঝামাঝি সময়ে অ্যালবামটি বাজারে পাওয়া যাবে জি সিরিজের ব্যানারে।
এ বিষয়ে সুমন গ্লিটজকে বলেন, “এটা আমার তৃতীয় একক অ্যালবাম। সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছি আমি। গতানুগতিকতার বাইরে গিয়ে ভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করেছি।”
অ্যালবামে মোট গান থাকবে ৯টি এবং কণ্ঠশিল্পী নদীর সঙ্গে গাওয়া একটি ডুয়েট গান থাকবে বলে জানান শিল্পী সুমন।
শিল্পী আরও জানান, অ্যালবামের গান লিখেছেন রবিউল ইসলাম জীবন, রেজাউর রহমান রিজভী, তারেক ফিরোজ, এ মিজান, ইবু, সোহাগ ওয়াজিউল্লাহ, মাসুদ আহমেদ, মাহমুদ আকাশ, শহীদ খান ও বান্না।
