মাতাল ছিলেন জিয়া খান
ফরেনসিক রিপোর্টে জানা গেছে আত্মহত্যার সময় জিয়া খানের রক্তে অ্যালকোহল ছিল।
বলিউডি অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার এক মাসেরও বেশি সময় পর প্রকাশিত হয়েছে মৃতদেহের ফরেনসিক রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সময় তার রক্তে অ্যালকোহলের উপস্থিতি ছিল। খবর জি মিডিয়া ব্যুরোর। কালিনা ফরেনসিক ল্যাবের পরিচালক এমকে মালভি এরই মধ্যে পুলিশের হাতে দিয়েছেন জিয়া খানের মৃতদেহের ফরেনসিক রিপোর্ট।
অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যাকে কেন্দ্র করে ২১ দিন পুলিশি হেফাজতে থাকার পর কিছুদিন আগে জামিনে মুক্তি পান সুরাজ। তিনি বর্তমানে সালমান খানের প্রযোজনায় ‘হিরো’ সিনেমার রিমেকে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।
