বন্যা দুর্গতদের পাশে আমির
উত্তরাখণ্ডে বন্যা দুর্গতদের জন্য তহবিল সংগ্রহ করছেন আমির খান।
বলিউডি অভিনেতা আমির খান উত্তরাখণ্ডে বন্যা দুর্গতদের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। ওই তহবিলে প্রথমেই তিনি দান করেছেন ২৫ লাখ রুপি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
বলিউডের মি. পারফেক্ট বলে খ্যাত আমির খান এর আগেও সামাজিক বিভিন্ন সেবা কাজে এগিয়ে এসেছেন। তার এ তহবিলে যে পরিমাণ অর্থ জমা হবে তা ফিল্ম এবং টেলিভিশন প্রযোজক গিল্ডের নামে প্রধানমন্ত্রীর তহবিলের সঙ্গে যুক্ত হবে। এরই মধ্যে চলচ্চিত্রজগত থেকে প্রায় ১ কোটি রুপি জমা হয়েছে তহবিলে।
জাভেদ আখতার এবং শত্রুঘ্ন সিনহা প্রত্যেকে ৫০ লাখ রুপি দান করেছেন। শাবানা আজমি তার এনজিওর তরফ থেকে ৫ লাখ রুপি দান করেছেন এবং অনুপম খের তার ফাউন্ডেশনের তরফ থেকে ১ লাখ রুপি দিয়েছেন।
শাবানা আজমি এ বিষয়ে বলেন, “প্রতিদিনই অর্থ জমা হচ্ছে। আশা করছি খুব শিগগির আমরা বেশ বড় অংকের অর্থ জমা করতে পারব।”
